নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগরে কর্মরত জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার উপজেলা প্রতিনিধি সাংবাদিক রেজাউল করিমের স্ত্রী মিসেস আসমা করিম গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগতে থাকা আসমা করিমকে প্রথমে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এর আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনায় তাকে ঢাকার সিএমএইচে রেফার্ড করেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আগামী শুক্রবার সকালে তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে রওনা হওয়ার প্রস্তুতি নিয়েছে পরিবার। পরিবারের সদস্যরা জানান, হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে উঠবেন, এই আশাই এখন তাদের একমাত্র ভরসা। এদিকে, সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন। সাংবাদিক রেজাউল করিম ও তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারের মাঝে সুস্থভাবে ফিরিয়ে দেন এই প্রার্থনাই এখন সকলের।