নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ১৪৪৮ হিজরি উপলক্ষে যশোরের অভয়নগরের নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাথমিক শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ, মানবিক মূল্যবোধ ও শান্তির বার্তা নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারুক হোসেন, অভয়নগর প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মো. রিপানুর ইসলাম, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের ইউনিট প্রধান হারুন অর রশিদ, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বিশ্বাস সহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানবতার জন্য অনুকরণীয়। তাঁর শিক্ষা অনুসরণ করে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।