চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় সহ দেশে বিদেশে বিশাল প্রতারক চক্র নামে বেনামে বিকাশে একাধিক একাউন্ট করে অভিনব কৌশলে ঐ চক্রটি বিভিন্ন সুন্দরী মহিলা ছবি এবং ফেসবুক একাউন্ট করে মানুষের সাথে সম্পর্ক স্হাপন করেন এবং মেসিন্জার ওয়াটসপ, ইমু, টেলিগ্রাম মোবাইল চ্যাটিং মাধ্যমে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন বিকাশ একাউন্ট টাকা হাতিয়ে
নেওয়ার গুরুতর অভিযোগ উঠে ।
এনিয়ে বিভিন্ন মামলা রুজু করা হয় ভুক্তভোগীদের পক্ষ থেকে।
পটিয়া পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে সিরাজুল ইসলাম নামে ডুবাই প্রবাসী এক ব্যাক্তি ৪ লক্ষ টাকা বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার মামলা নং ৩৮২ দায়ে করেন।
উক্ত মামলায় গত মাসে প্রথম সপ্তাহে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি নুসরাত ফারিয়া, লিমন শেখ, মো. আজিম শেখ এবং মেহেদী মন্ডল গ্রেপ্তার করে। ১৩ সেপ্টেম্বর নুসরাত ফারিয়া সহ আসামিদের জামিন প্রার্থনা করলে মাননীয় আদালত নুসরাত ফারিয়া সহ অপর আসামিদের জামিন নামঞ্জুর করে ভুক্তভোগী সিরাজুল সহ টাকা ফেরত দেওয়া নির্দেশ প্রদান করেন এবং অনাদায়ে ৬ মাসের জেল-জরিমানা করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন এডভোকেট এবিএম মতিউর রহমান।
সুএে জানা যায়, সারা বাংলাদেশ প্রতারক চক্র দিন বৃদ্ধি পেয়েছে। বিকাশ একাউন্ট ক্লোন করে এবং অভিনব কৌশল বিকাশ টাকা হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে ডুবাই প্রবাসী সিরাজুল ইসলাম এর সহযোগী নুরুল আমিন প্রতারক চক্রের বিরুদ্ধে কঠোর আইনের শাস্তি দাবি জানান।