মোঃমামুন নীলফামারী প্রতিনিধি
উত্তর বঙ্গের কৃত্তি সন্তান জনাব মোঃ জেবেল রহমান গানি বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান এর ৫৪তম জন্মবার্ষিকী পালনের আয়োজনে করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর ২০২৬ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির ৫৪তম জন্মবার্ষিকীতে বন্ধু বান্ধব. বিভিন্ন রাজনৈতি ও সামাজিক ব্যক্তি.আত্মীয় স্বজনদের অতিথি আপ্যায়ন ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই জন্মবার্ষিকী অনুষ্ঠান।
১৯৭২ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন জেবেল রহমান গানি। তিনি মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক উত্তরসূরী এবং জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার নাতি। তিনি সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপন ও নাজহাত গাণি শাবনম দম্পতির জ্যেষ্ঠপুত্র।
২০০৯ সালের ২৩ আগস্ট পিতার মৃত্যুর পর তিনি বাংলাদেশ ন্যাপের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং একই বছরের ডিসেম্বরে দলের জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হন।
দলের নেতৃত্বে তিনি জাতীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। বাংলাদেশ ন্যাপের পক্ষ থেকে তাঁর জন্মদিনে সকল নেতা-কর্মী, সমর্থক ও দেশবাসী সকলের কাছে দোয়া কামনা করছেন।
উল্লেখ্য, জেবেল রহমান গানি ব্যক্তিগতভাবে আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন করেন না।তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন ছিল নির্লোভ ও নিঃস্বার্থ। মানব সেবায় তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। সততা ন্যায় নিষ্ঠার সহিত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদয় যেন তার চলার গতি।শুভ জন্মদিনে জেবেল রহমান গানি দেশবাসীর কাছে
দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কল্যাণ সহ আগামীর চলার পথ উজ্জ্বল কামনা করেন।