বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগরে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও দলীয় কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মী সভায় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ১ নম্বর প্রেমবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম মোল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মজিদ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন খান, এফ এম গিয়াসউদ্দিন, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক প্রভাষক তরিকুল ইসলাম (বাবু), সহ-সভাপতি হাদিউজ্জামানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কর্মকাণ্ডকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরে অতিথিরা ফিতা কেটে প্রেমবাগ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।