নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার বর্ষীয়ান ও দলপ্রেমী রাজনীতিবিদ মোঃ জামেদ আলী সরদার (মুন্সি) আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চিকিৎসাধীন অবস্থায় ৮ অক্টোবর ২০২৬ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকায় একজন প্রবীণ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে তাঁর রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। মরহুম মোঃ জামেদ আলী সরদার (মুন্সি)-এর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তায়ালা তাঁর জীবনের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন, আমিন।