নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কোটাগ্রামে ব্যস্ততম সড়কটির সংস্কারকাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোনিয়া বেগমের নেতৃত্বে সড়কটির সংস্কারকাজ পরিচালনা করা হয়। দীর্ঘদিনের চলাচলের গুরুত্বপূর্ণ এ সড়কটি সংস্কার সম্পন্ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।
এলাকাবাসীর চলাচল নির্বিঘ্ন করতে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়েছে।