নিজস্ব প্রতিবেদক, যশোর:
আসন্ন স্থানীয় পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া। ইউনিয়নভিত্তিক চেয়ারম্যান পদে যোগ্য, ত্যাগী এবং আদর্শবান প্রার্থী বাছাই করতে তৎপর হয়ে উঠেছে প্রধান রাজনৈতিক দলগুলো। সাধারণ মানুষের চাওয়া এখন এমন একজন জনপ্রতিনিধি যিনি ক্ষমতার অপব্যবহার করবেন না, বরং সুখে-দুঃখে জনগণের পরম বন্ধু হয়ে পাশে থাকবেন। আর এই মানদণ্ডে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বাকড়া ইউনিয়নের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে ও অনন্য উচ্চতায় অবস্থান করছেন ইউনিয়ন বিএনপির অন্যতম সম্মানীয় সদস্য, নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব এস এম মনিরুল ইসলাম।
একটি আদর্শ রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া এস এম মনিরুল ইসলামের পুরো পরিবারই বিএনপির রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তার ভাই জনাব আমিরুল ইসলাম ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছেন। একসময়ের থানা যুবদলের অন্যতম সক্রিয় ও রাজপথের লড়াকু সৈনিক মনিরুল ইসলাম বর্তমান সময়ে বাকড়া ইউনিয়ন বিএনপির অন্যতম প্রধান চালিকাশক্তি।
তবে দলীয় পদের চেয়েও তার বড় এবং উজ্জ্বল পরিচয়—তিনি বাকড়ার মাটি ও মানুষের পরম বন্ধু। বিগত ১৭ বছরের রাজনৈতিক দুঃসময়ে যখন বহু নেতাকর্মী আত্মগোপনে ছিলেন কিংবা প্রলোভনে মাঠছাড়া হয়েছিলেন, তখন বাকড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক অভিভাবকত্বের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মনিরুল ইসলাম। ২০১৮-পরবর্তী রাজনৈতিক দমন-পীড়ন ও রোলার কোস্টারের মধ্যেও তিনি ছিলেন নির্ভীক। পেশায় একজন স্কুল শিক্ষক হওয়ায় চাকরি হারানোর তীব্র শংকা থাকা সত্ত্বেও চৌকস বুদ্ধিমত্তা ও সাহসিকতার সাথে তিনি ইউনিয়ন বিএনপিকে সুসংগঠিত রেখেছিলেন। মামলা, হামলা ও জেল-জুলুম কোনো কিছুই তাকে তার আদর্শ থেকে একচুলও সরাতে পারেনি। ঐতিহাসিক ৫ আগস্টের পটপরিবর্তনের আগেও ঝিকরগাছা উপজেলা বিএনপির যে কয়েকটি পরিবার রাজপথে সম্মুখভাগে লড়েছে, তাদের মধ্যে মনিরুল ইসলামের পরিবার অন্যতম। প্রতিটি মশাল মিছিলে জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি দলের পক্ষে ছিলেন আপসহীন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল নেতাদের নিয়ে নানা নেতিবাচক আলোচনা ও সমালোচনার ঝড় উঠলেও এস এম মনিরুল ইসলামের ক্ষেত্রে তা সম্পূর্ণ ব্যতিক্রম। মাদক, জবরদখল, চোরাচালান, মাটি ও বাজার দখল কিংবা ব্যবসায়িক জবরদখলের মতো যেকোনো অনৈতিক ও অপরাধমূলক কার্যক্রম থেকে তিনি সম্পূর্ণ দূরে থেকে নিজেকে এক অনন্য সততার মূর্ত প্রতীক হিসেবে গড়ে তুলেছেন। দল-মত নির্বিশেষে তিনি সবার বিপদে সমানভাবে পাশে দাঁড়ান।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর যখন অনেক নেতাকর্মী নিজেদের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েন, ঠিক সেই মুহূর্তে মনিরুল ইসলাম মনোনিবেশ করেন সমাজের নৈতিক ভিত ও সামাজিক মূল্যবোধ গঠনে। নামাজি, সদালাপী ও নির্লোভ এই নেতা তরুণ সমাজকে মাদক ও অপরাধের গ্রাস থেকে রক্ষায় পাড়ায় পাড়ায় সচেতনতামূলক কাউন্সিলিং এবং দুর্নীতিবিরোধী নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার বিশ্বাস, সমাজকে সুন্দর করতে হলে সবার আগে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তিনি আজ সকলের কাছে এক আস্থার প্রতীক। রাজনৈতিক ময়দানে তার তীব্র থেকে তীব্রতর প্রতিপক্ষও তার সততা, চরিত্র কিংবা ব্যক্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ পাননি।
পেশাগত দায়িত্ব, সামাজিক দায়বদ্ধতা এবং রাজনৈতিক কর্মকাণ্ড—সবকিছুই তিনি অত্যন্ত দক্ষতার সাথে সামলে চলেছেন। তার সবচেয়ে বড় গুণ হলো, অসহায় ও গরিব মানুষের জন্য তিনি যা করেন, তাতে তিনি প্রচারবিমুখ থাকতে পছন্দ করেন। ইউনিয়নের প্রতিটি মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে তার সাহায্য ও সহযোগিতার হাত সর্বদা প্রসারিত। বিশেষ করে, আলিপুর মসজিদ কমিটির দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে তিনি যে নানামুখী উন্নয়ন সাধন করেছেন, তা এলাকাবাসীর মুখে মুখে প্রশংসিত হচ্ছে। দিন হোক কিংবা রাত—অসহায় মানুষের যেকোনো সংকটে সবার আগে ছুটে যাওয়া তার নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছে।
বাকড়া ইউনিয়নের সাধারণ বাসিন্দাদের মতে, মনিরুল ইসলাম ও তার পরিবার বিগত তিন দশক ধরে ইউনিয়নবাসীর জীবনযাত্রার মান উন্নয়নের জন্য যা করেছেন, তা কোনো নির্বাচিত চেয়ারম্যানের কাজের চেয়েও কোনো অংশে কম নয়। তার কাছে সাহায্য চেয়ে নিরাশ হয়ে কেউ কখনো ফিরে যাননি।
এলাকার এক প্রবীণ বাসিন্দা জানান, "মাদক, গাঁজা, ফেন্সিডিলসহ সকল নেশাজাতীয় দ্রব্যের বিরুদ্ধে তার কন্ঠ সর্বদা প্রতিবাদী। বিএনপি, আওয়ামী লীগ বা জামায়াতে ইসলামীর কোনো ব্যক্তিই তার চলাফেরা ও আচার-আচরণে অসন্তুষ্ট নন। নিজের ব্যক্তিত্ব ও সামাজিক কর্মকাণ্ডের ন্যায়পরায়ণতার কারণে তিনি আজ আমাদের ইউনিয়নবাসীর আদর্শ রোল মডেল।" ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষের একটাই দাবি—মানবীয় গুণাবলিসম্পন্ন এই নেতাকেই তারা বাকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারে দেখতে চান।
জনগণের এই ভালোবাসার জোয়ার এবং চেয়ারম্যান পদে নির্বাচনের জোরালো দাবির বিষয়ে জানতে চাইলে অত্যন্ত বিনয় ও দৃঢ়তার সাথে এস এম মনিরুল ইসলাম বলেন:
"আমি একটি হাই স্কুলের সহকারী শিক্ষক এবং আমার গোটা পরিবারটাই বিএনপির রাজনীতির সাথে যুক্ত। বিএনপি করার অপরাধে আমাকে স্কুল থেকে চাকরি ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়েছিল, অনেক কষ্ট সহ্য করেছি ভাই। কিন্তু তারপরেও এলাকার বিএনপির ভাই-বোনদের পাশ থেকে আমি কখনো সরে যাইনি। নির্বাচন করার প্রসঙ্গে বলব— আমার ইচ্ছে আছে চেয়ারম্যান পদে নির্বাচন করার, কারণ আমাদের ইউনিয়নে মাদক, চোরাচালান ও জবরদখলের মতো অপরাধগুলো দৃশ্যমান। বিগত ১৭ বছরে এই ইউনিয়নে কাঙ্ক্ষিত কোনো উন্নয়ন হয়নি। রাস্তাঘাট, ব্রিজসহ বিভিন্ন ক্ষেত্রে বহু সমস্যা রয়েছে। এর পাশাপাশি যুব উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলোতে হাত না দিলে আমাদের ইউনিয়নের ভাগ্য বদলাবে না। বাকড়া ইউনিয়নবাসী এবং আমার প্রাণের সংগঠন জেলা ও উপজেলা বিএনপি যদি আমাকে চেয়ারম্যান পদে নির্বাচনের সুযোগ দেয়, তবে আমি বিশ্বাস করি ভোটাররা আমাকে হতাশ করবে না। ইউনিয়নবাসী খুব ভালো করে জানে এই ইউনিয়নের সার্বিক উন্নয়নের জন্য কে যোগ্য ব্যক্তি।"
রাজনীতিতে ত্যাগ, সততা এবং নিরলস জনসেবার এক উজ্জ্বল প্রতিচ্ছবি এস এম মনিরুল ইসলাম। জনগণের এই স্বতঃস্ফূর্ত সমর্থন ও ভালোবাসার মধ্য দিয়ে বাকড়া ইউনিয়নের আগামী দিনের নেতৃত্বে এক ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখছেন সচেতন মহল।