নিজস্ব প্রতিবেদক
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে যশোরের শার্শা থানার খাজুরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ওই দুই এএসআই। এ সময় দক্ষিণ বুরুজবাগান গ্রামে ‘প্রাইম ব্রিকস’ নামের একটি ইটভাটা-সংলগ্ন নাভারণ–সাতক্ষীরাগামী পাকা সড়ক থেকে ১৮টি স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ মো. আলাউদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানে পেশাদারত্ব, দক্ষতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ডিআইজি মো. রেজাউল করিম দুই পুলিশ সদস্যকে অভিনন্দন জানান এবং তাঁদের বিশেষ পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেন।
ডিআইজির পক্ষে পুরস্কার হস্তান্তর করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা। পুলিশের এ ধরনের উদ্যোগ দায়িত্বশীলতা ও পেশাদারত্বে সদস্যদের উৎসাহিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।