জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের অভিযানে ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ ০১ জন আটক।
ইং ২৮/১০/২০২৬ খ্রিঃ তারিখ ১১.১০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই(নিঃ)/ শেখ হাদীউজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি চৌকস টিম যশোর জেলার কোতোয়ালী থানাধীন ০৪ নং নওয়াপাড়া ইউনিয়নের তরফ নোয়াপাড়া গ্রামস্থ জনৈক শেখ মাসুদ রানার মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া ধৃত আসামি বাপ্পি শেখ এর বসবাসরত বাড়ির উঠান হতে বাপ্পি শেখ (৩৫)কে অবৈধ মাদকদ্রব্য ০১ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।
আসামীকে ইং- ২৮/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
আসামীর নাম ও ঠিকানাঃ-
১। বাপ্পি শেখ (৩৫)
পিতা- মৃত: নারায়ণ চন্দ্র সাহা, মাতা- মৃত: কনক সাহা, সাং- তরফ নওয়াপাড়া, ০৪ নং নওয়াপাড়া ইউনিয়ন, [ জনৈক মোঃ শেখ মাসুদ রানা এর মালিকানাধীন বাড়ির ভাড়াটিয়া], থানা- কোতোয়ালী, জেলা- যশোর।
উদ্ধারঃ
০১। ০১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা।