1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

দল থেকে বহিষ্কারেই কি হারাবেন এমপি পদ? সাতক্ষীরা-৪ আসন নিয়ে ইসির গুরুত্বপূর্ণ ইঙ্গিত

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গাজী নজরুল ইসলাম বহিষ্কারের পর শূন্য হতে পারে আসন, আনুষ্ঠানিক কাগজ পেলেই আইনি প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন

দলীয়ভাবে বহিষ্কৃত কোনো সংসদ সদস্য তার এমপি পদ হারাতে পারেন, এমন ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সাতক্ষীরা-৪ আসনের বর্তমান পরিস্থিতিকে ঘিরে আইনি প্রশ্নের প্রেক্ষিতে তিনি বলেন, রাজনৈতিক দল থেকে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের মতো সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংসদীয় আসন শূন্য হওয়ার পথ তৈরি করতে পারে। বুধবার (২২ জুলাই) এক প্রতিক্রিয়ায় তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে তাদের রাজনৈতিক পরিচয় ও বৈধতা অনেকাংশে দলীয় কাঠামোর সঙ্গে সম্পৃক্ত। ফলে দল যদি আনুষ্ঠানিকভাবে কোনো এমপিকে বহিষ্কার করে এবং মনোনয়ন বাতিল করে, তাহলে সেটি আইনগতভাবে আসন শূন্য ঘোষণার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তবে এখনো পর্যন্ত এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি বা নথি নির্বাচন কমিশনের কাছে পৌঁছায়নি বলে উল্লেখ করেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, কেবল অনুমাননির্ভর তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত দেওয়া সম্ভব নয়। লিখিত নথি হাতে পেলেই সংবিধান ও প্রাসঙ্গিক আইন অনুযায়ী বিষয়টি পর্যালোচনা করা হবে।

তিনি আরও জানান, আসন শূন্য ঘোষণা এবং উপ-নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর আইনি যাচাই-বাছাই শেষে কমিশন তার দাপ্তরিক অবস্থান স্পষ্ট করবে এবং উপ-নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। উল্লেখ্য, নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট