1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে বহাল তবিয়তে ‘ফারুক কমিশন’: শত কোটি টাকার দুর্নীতি ও নাশকতার ছকের অভিযোগ 

  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, অভয়নগর (যশোর

যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নজুড়ে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েমের অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফারুক খানের বিরুদ্ধে। এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান দখল, নিয়োগ বাণিজ্য, জমি আত্মসাৎ এবং উন্নয়ন কর্মকাণ্ডে মোটা অঙ্কের কমিশন আদায়ের মাধ্যমে বিগত ১০-১২ বছরে আড়াইশ কোটি টাকার সম্পদের পাহাড় গড়ে তোলার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এমনকি ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও তিনি কীভাবে এলাকায় বহাল তবিয়তে রয়েছেন এবং প্রকাশ্যে নাশকতার পরিকল্পনা করছেন, তা নিয়ে তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর বরাতে জানা যায়, আওয়ামী শাসন আমলে এই দুই ইউনিয়নে যেকোনো সরকারি বা বেসরকারি কাজের বিনিময়ে বাধ্যতামূলকভাবে ফারুক খানকে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হতো। ফলে সর্বসাধারণের কাছে তিনি পরিচিতি পান ‘ফারুক কমিশন’ নামে। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি শুভরাড়া ইউনিয়নের পল্লীমঙ্গল কলেজের সভাপতির পদ বাগিয়ে নেন। কলেজটিতে এক পরিবারের তিন সদস্যকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে নগদে ১৫ লাখ টাকা এবং কলেজের নামে দেওয়ার কথা বলে ওই পরিবারের ২০ শতক জমি নিজের নামে লিখে নেন ফারুক খান। কয়েক বছর অতিবাহিত হলেও উক্ত জমি তিনি কলেজের নামে হস্তান্তর করেননি। ২০১২ সালেও সাধারণ আর্থিক অবস্থায় দিন কাটানো ফারুক খান ক্ষমতার দাপটে মাত্র ১০ বছরের ব্যবধানে ২৫০ কোটি টাকার মালিক বনে যান বলে সরেজমিন অনুসন্ধানে দাবি করেছেন স্থানীয়রা।

গত ৫ই আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর উপজেলার অন্যান্য শীর্ষ আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে গেলেও ফারুক খান এলাকায় নিজের প্রভাব টিকিয়ে রেখেছেন। গোপন সূত্রের খবর, অভয়নগর ও বাঘারপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের কার্যক্রম পরিচালনা ও অর্থের জোগানদাতার অন্যতম মূল হোতা এই ফারুক খান। আগামী ৭ই নভেম্বর অভয়নগরে একটি বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর পরিকল্পনা নিয়ে তিনি ও তার সহযোগী দেবু বিশ্বাস তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর দাবি, আওয়ামী আমলেও ফারুক খান ও দেবু বিশ্বাস ছাড়া অন্য কোনো আওয়ামী লীগ নেতা স্থানীয় সাধারণ মানুষ বা বিরোধী দলের ওপর সরাসরি জুলুম-নির্যাতন চালাননি। অথচ বর্তমান পরিস্থিতিতে পুলিশ সাধারণ বা খেটে খাওয়া কর্মীদের নাশকতার অভিযোগে আটক করলেও ফারুক খানের মতো প্রভাবশালী ব্যক্তিরা অধরাই রয়ে গেছেন। ফারুক খান স্থানীয় প্রশাসন ও প্রভাবশালী মহলকে ম্যানেজ করে রাজনৈতিক আশ্রয় লাভ করছেন কি না—এমন প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে।

অভিযোগের বিষয়ে কথা বলতে ফারুক খানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি প্রথমে নিজেকে ‘ফারুক খান নন’ বলে দাবি করেন। পরবর্তীতে ফারুক খান পাশে আছেন বলে অন্য অজুহাত দেন। সাংবাদিক পরিচয়ে মূল বিষয়ে কথা বলতে গেলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন এবং এরপর থেকে আর ফোন ধরেননি

তবে এসব অভিযোগ ও অভিযানের বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান বলেন, “আমরা ফারুক খান ও দেবু বিশ্বাসকে গ্রেফতারের জন্য একাধিকবার অভিযান চালিয়েছি, তবে এখনো তাদের ধরা সম্ভব হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে।”

এদিকে শুভরাড়া ও সিদ্ধিপাশা ইউনিয়নের সাধারণ জনগণ যশোর জেলা পুলিশ প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছেন। অবিলম্বে তদন্ত সাপেক্ষে ফারুক খান ও তার সহযোগী দেবু বিশ্বাসের গ্রেফতার এবং কঠোর আইনগত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট