
নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক নৈরাজ্য সৃষ্টি,সহ সারাদেশে ককটেল, পেট্রোল বোমা বিষ্ফোরণ ও অগ্নিসংযোগের প্রতিবাদে আজ অভয়নগর উপজেলা ও পৌর বিএনপি,যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । মিছিল টি শিল্প বানিয্য ও বন্দর নগরী নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে নওয়া পাড়া পুরাতন বাসষ্টান্ডে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মোল্লা, জেলা বিএনপির সাবেক সদস্য মশিয়ার রহমান মশি, অভয়নগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াসউদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ ইকবাল বাপ্পি প্রমুখ নেতৃবৃন্দ।পথসভায় নেতৃবৃন্দ বলেন আওয়ামী লীগ সন্রাস করলে বিষদাত ভেঙ্গে দেওয়া হবে।