1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. q4UWXKUWCXzCwJ@gmail.com : q4UWXKUWCXzCwJ :
  3. info@www.dailyjagrotobd.com : - :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

ডিসেম্বরে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে নাশকতার ছক: যশোর জেলায় অস্থিতিশীলতার নেপথ্যে কারা?

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৪৪৭ বার পড়া হয়েছে

বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন:

সংশ্লিষ্ট বিভিন্ন গোপন ও স্থানীয় সূত্রের তথ্যানুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, এই লক্ষ্য বাস্তবায়নে গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহন ও থানায় অগ্নিসংযোগ এবং বিরোধী রাজনৈতিক দল বিএনপির নেতাদের বাড়িঘরে আগুন দেওয়াসহ নানা ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। প্রাপ্ত তথ্যমতে, এই অস্থিতিশীলতা তৈরির কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হচ্ছে শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলাকে। গত কয়েকদিন ধরে গোপালগঞ্জে ব্যাপক আগুন সন্ত্রাস ও নাশকতা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, যার সর্বশেষ শিকার হয়েছে একটি স্থানীয় হাসপাতাল।

সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির প্রাথমিক পরিকল্পনা হলো গোপালগঞ্জ জেলাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া এবং পরবর্তীতে পর্যায়ক্রমে ফরিদপুর, নড়াইল, বাগেরহাট, খুলনা ও যশোর জেলায় একই ধরনের বিশৃঙ্খলা ছড়িয়ে দেওয়া। অনুসন্ধানে যশোর জেলায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির নেপথ্যে থাকা মূল পরিকল্পনাকারী এবং অর্থের জোগানদাতাদের নাম উঠে এসেছে। সূত্রমতে, যশোরে এই অস্থিতিশীলতা তৈরির সার্বিক দায়িত্ব দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদার, বর্তমানে থাইল্যান্ডে অবস্থানরত যুবলীগ নেতা হাজী সুমন, ফন্টু চাকলাদার এবং বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিপুল ফারাজীকে। এদের মধ্যে থাইল্যান্ডে অবস্থানরত হাজী সুমন, শাহীন চাকলাদার, ফন্টু চাকলাদারসহ আমেরিকা ও মালয়েশিয়া প্রবাসী কয়েকজন নেতা অর্থের জোগান দিচ্ছেন বলে জানা গেছে। অন্যদিকে, মাঠপর্যায়ে যাবতীয় নাশকতা বাস্তবায়নের মূল কারিগর হিসেবে কাজ করছেন বিপুল ফারাজী এবং অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র সুশান্ত দাস শান্ত, যাকে আজ রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রের বরাতে আরও জানা যায়, যশোরের নাশকতার অন্যতম মূল হোতা বিপুল ফারাজী বর্তমানে ঢাকায় আত্মগোপনে থেকে কার্যক্রম পরিচালনা করছেন। গত ৫ই আগস্টের পূর্বে তার অফিস ধানমন্ডিতে থাকলেও বর্তমানে তিনি উত্তরায় অফিস স্থাপন করেছেন এবং বাঘারপাড়া উপজেলার সিলিমপুর গ্রামের জনশক্তি ব্যবসায়ী মোস্তাকের বনানী অফিসে নিয়মিত যাতায়াত করছেন। অভিযোগ রয়েছে, মোস্তাকের সহযোগিতায় সেখান থেকেই নাশকতার ছক কষা হচ্ছে এবং সম্প্রতি যশোর সদরের জজকোর্ট মোড়সহ বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সিরিজ ককটেল বিস্ফোরণের নেপথ্যে বিপুল ফারাজী ও গ্রেপ্তারকৃত সুশান্ত দাস শান্তর প্রত্যক্ষ নির্দেশনা ছিল। এছাড়া, যশোর জেলায় নাশকতার অন্যতম সহযোগী হিসেবে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার সোনালী এবং কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার আনোয়ার হোসেনের নামও এই অনুসন্ধানে উঠে এসেছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতার মারফত জানা গেছে যে, আগামী কয়েকদিনের মধ্যে যশোর জেলার সরকারি অফিস ও আদালতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় গুপ্ত হামলা চালানো হতে পারে। ওই নেতা ব্যক্তিগত ক্ষোভ প্রকাশ করে জানান, তিনি দলের রাজনীতির সাথে যুক্ত থাকলেও দেশে এ ধরনের ধ্বংসাত্মক নাশকতা সমর্থন করেন না এবং দলের পক্ষ থেকে বর্তমানে যা করা হচ্ছে তা কোনোভাবেই সঠিক নয়। অন্যদিকে, এসব অভিযোগ ও নাশকতায় সম্পৃক্ততার বিষয়ে বক্তব্য জানার জন্য বাঘারপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান বিপুল ফারাজীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যাওয়ায় তার কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট