
নিজস্ব প্রতিবেদক
গত ২০ নভেম্বর ২০২৬ তারিখে শুক্রবার অভয়নগরের বাণীসহ বেশকিছু ফেসবুক পেজ ও অনলাইন প্রিন্ট মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে নওয়াপাড়া আল মদিনা ক্লিনিকে মালিকের বিরুদ্ধে এনেস্থিসিয়া প্রয়োগের অভিযোগ, রোগীদের মধ্যে আতঙ্ক শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন, উদেশ্য প্রনোদিত হয়ে কে বা কারা আমার সুনামক্ষুন্ন করতে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে উক্ত সংবাদ প্রকাশ করেছেন। প্রকৃত পক্ষে আমার পরিচালিত আল মদিনা ক্লিনিকে এনেস্থিসিয়া প্রয়োগের জন্য নিয়মিত এনেস্থিসিয়া চিকিৎসক নিয়োজিত রয়েছে। একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল আমার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করা এবং সমাজের কাছে হেয়প্রতিপন্ন করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের কাছে বিভ্রান্তিকর ও ভুল তথ্য সরবরাহ করেছে বলে আমি মনে করি। প্রকাশিত সংবাদের সঙ্গে বাস্তবতার কোনো সামঞ্জস্য নেই। যথাযথ তথ্য, প্রমাণ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই না করে এ ধরনের সংবাদ প্রকাশ করায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। একই সঙ্গে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানাচ্ছি, ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে বিষয়টির প্রকৃত সত্যতা, সংশ্লিষ্ট নথিপত্র ও দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য যথাযথভাবে যাচাই করে সংবাদ পরিবেশন করা হোক। পাশাপাশি প্রকাশিত সংবাদটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনী ও প্রতিবাদ প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের কারণে সামাজিকভাবে যে ভুল ধারণার সৃষ্টি হয়েছে, তা নিরসনে সত্য ও সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার জন্যই এই প্রতিবাদলিপি প্রকাশ করা হলো।
প্রতিবাদকারী
মোঃ নাজমুল হুদা
পরিচালক
আল মদিনা (প্রা) হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। নওয়াপাড়া অভয়নগর যশোর