1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

আওয়ামী লীগের পদ থেকে সোহাগের পদত্যাগ, ছাড়লেন সব রাজনৈতিক কর্মকাণ্ড

  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, লোহাগড়া, নড়াইল 

০৭ নং লোহাগড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পদত্যাগ

বাংলাদেশ আওয়ামী লীগের ০৭ নং লোহাগড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দল ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা।

আমি, এস. এম. অহিদুজ্জামান (সোহাগ), পিতা, মোঃ গোলাম মোস্তফা, গ্রাম, পূর্ব চরকালনা, ডাকঘর, কামঠানা, থানা, লোহাগড়া, জেলা, নড়াইল। আমি দীর্ঘদিন ধরে লোহাগড়া উপজেলার ০৭ নং লোহাগড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

বর্তমানে আমি শারীরিকভাবে অসুস্থ। পাশাপাশি আমার পারিবারিক জীবনেও গুরুতর কিছু সমস্যা ও সংকট চলমান রয়েছে। এ অবস্থায় আগের মতো রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত থাকা আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না। তাই আমি অত্যন্ত সচেতনভাবে, সম্পূর্ণ স্বজ্ঞানে এবং নিজের ইচ্ছায়, কারও কোনো ধরনের প্ররোচনা, চাপ, প্রভাব বা বাধ্যবাধকতা ছাড়াই আজ ৩ অক্টোবর ২০২৬ তারিখ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, যার কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ ঘোষিত, এর ০৭ নং লোহাগড়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদসহ দলটির সকল পদ-পদবি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা করছি। একই সঙ্গে আমি স্পষ্টভাবে ঘোষণা করছি যে, আজ থেকে আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকব না এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত। শারীরিক অসুস্থতা, পারিবারিক পরিস্থিতি এবং ব্যক্তিগত কারণে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি অবগত করার জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার পদত্যাগের ঘোষণা প্রদান করছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

 

নিবেদক

এস. এম. অহিদুজ্জামান (সোহাগ)

সাবেক সাধারণ সম্পাদক

০৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ

০৭ নং লোহাগড়া ইউনিয়ন, লোহাগড়া, নড়াইল

গ্রাম: পূর্ব চরকালনা

ডাকঘর: কামঠানা

থানা: লোহাগড়া

জেলা: নড়াইল

তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ ইং

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট