1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করে আত্মহত্যা: মাইসুরুতে হৃদয়বিদারক ট্র্যাজেডি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক 

সুইসাইড নোটে শেষ ইচ্ছা: কারণ এখনো অজানা, তদন্তে পুলিশ

ভারতের কর্নাটক রাজ্যের মাইসুরু জেলায় ঘটে গেছে এক মর্মান্তিক পারিবারিক ট্র্যাজেডি। স্ত্রী ও দুই কন্যাকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন হরিশ (৪৯) নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে জেলার হুনসুর এলাকার নিউ মারুতি লেআউটে।

মঙ্গলবার (২১ জুলাই) দেশটির সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, নিহতরা হলেন, হরিশ, তার স্ত্রী নিশ্চিতা (৩৬) এবং তাদের দুই মেয়ে নেক্সা (১৩) ও রক্ষা (৬)। পুলিশ সূত্রে জানা গেছে, হরিশ প্রথমে আঠালো টেপ দিয়ে স্ত্রী ও দুই মেয়ের মুখ বন্ধ করে শ্বাসরোধে হত্যা করেন। এরপর তিনি বাড়ির প্রথম তলার একটি কক্ষে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তিনি লিখেছেন, ‘আমি ওপরতলার কক্ষে ফাঁস নিচ্ছি। একই নোটে ‘আমার শেষ ইচ্ছা’ শিরোনামে কয়েকটি অনুরোধও উল্লেখ করা হয়েছে। তবে কী কারণে এমন ভয়াবহ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হুনসুর টাউন পুলিশ ইতোমধ্যে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে এই হৃদয়বিদারক ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পারিবারিক সহিংসতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট