1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটাগ্রামে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সোনিয়া বেগমের নেতৃত্বে সড়ক সংস্কার সম্পন্ন চৌগাছায় সারের ডিলারশিপে ব্যাপক অনিয়মের অভিযোগ: আওয়ামী লীগের কর্মী ও সাজাপ্রাপ্তদের নাম আসায় ক্ষোভ তাজমিন হত্যা: অটোচালক গ্রেপ্তার, মিলল নিখোঁজ আইফোন, তদন্তে নতুন মোড় স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি সুমন গ্রেপ্তার বাবা আমাকে নিয়ে যাও, মৃত্যুর আগে বাবার কাছে তাজমিনের শেষ আকুতি ফ্যামিলি কার্ডের প্রলোভনে অনৈতিক সম্পর্কের অভিযোগ, সমাজকর্মীর ভিডিও ভাইরাল স্থানীয় সরকার নির্বাচনে ‘একক প্রার্থী’ বাছাইয়ে বিএনপির তোড়জোড়: ঠিক করা হয়েছে ৪ মানদণ্ড যশোরে কমিউনিটি পুলিশ কাবাডি: পুরুষে অভয়নগর, নারীতে কোতোয়ালি চ্যাম্পিয়ন যশোরে ডিবির পৃথক অভিযানে ১০২ ইয়াবাসহ দুজন গ্রেপ্তার অভয়নগরে বর্ষীয়ান রাজনীতিবিদ জামেদ আলী সরদারের ইন্তেকাল

স্কুলছাত্রী তাজমিন হত্যা: চট্টগ্রাম থেকে প্রধান আসামি সুমন গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

সিএনজিচালিত অটোরিকশার চালক সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাজমিনের শেষ যাত্রাপথের সন্ধানে তদন্তকারীরা; সিসিটিভি ফুটেজে মিলেছে মৃত্যুর আগের রাতের গুরুত্বপূর্ণ তথ্য

কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রধান আসামি সুমনকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। সুমন নিহত তাজমিনকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশার চালক বলে জানিয়েছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পেছনের কারণ, তাজমিনের মৃত্যুর আগের রাতের চলাচল এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাঁকে চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে। পরে তাঁকে নিয়ে পুলিশ সদস্যরা কুমিল্লার উদ্দেশে রওনা হন। সেখানে পৌঁছানোর পর সংবাদ সম্মেলনে গ্রেপ্তার ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানোর কথা রয়েছে। তবে সংবাদ সম্মেলনের নির্দিষ্ট সময় তখনো নিশ্চিত করা হয়নি। সিসিটিভি ফুটেজে তাজমিনের শেষ রাতের চলাচল তাজমিনের মৃত্যুর আগের রাতের চলাচল সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করছে পুলিশ। এরই মধ্যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ফুটেজে বুধবার (৭ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে আইকনিক পরিবহনের একটি বাস থেকে নেমে নূরজাহান হোটেলের পশ্চিম পাশে কয়েকটি স্টেশনারি দোকানের দিকে যেতে দেখা যায় তাঁকে। ফুটেজে আরও দেখা যায়, একটি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানির সঙ্গে কথা বলছেন তাজমিন। এ সময় দোকানিকে তাঁকে কিছু দেখাতে কিংবা কোনো বিষয়ে দিকনির্দেশনা দিতে দেখা যায়। পরে তাজমিন দোকানটির সামনে থেকে সরে অন্য পাশে চলে যান। রাত সোয়া ১২টার দিকে তাঁকে নূরজাহান হোটেল এলাকা ত্যাগ করতে দেখা যায়।

তবে ওই এলাকা থেকে বের হওয়ার পর তাজমিন কোন পথে গিয়েছিলেন, সে বিষয়ে নিশ্চিত হওয়ার মতো সিসিটিভি ফুটেজ এখনো পাওয়া যায়নি। তাঁর পরবর্তী গন্তব্য, চলাচলের পথ এবং সম্ভাব্য যাতায়াতের মাধ্যম শনাক্ত করতে কাজ করছেন তদন্তকারীরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে কক্সবাজার, এরপর কুমিল্লা পুলিশের এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বাড়ি থেকে বের হওয়ার পর তাজমিন প্রথমে ব্রাহ্মণবাড়িয়ায় যান। পরদিন কুমিল্লায় ফিরে তিনি কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পরে ৭ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে কুমিল্লার পথে যাত্রা করেন। রাতে পদুয়ার বাজার এলাকায় পৌঁছে নূরজাহান হোটেলের সামনে বাস থেকে নামেন তিনি। এরপর তাঁর অবস্থান ও চলাচল নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে এসেছে। কোথায় গিয়েছিলেন তিনি, কার সঙ্গে যোগাযোগ হয়েছিল এবং কীভাবে লালমাইয়ের ওই ফসলি জমিতে পৌঁছালেন, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা। জঙ্গলসংলগ্ন ফসলি জমিতে মিলেছিল মরদেহ এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর উত্তরপাড়ার মানুমুড়া জঙ্গলসংলগ্ন একটি ফসলি জমি থেকে জান্নাতুল তাজমিনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাঁর গলায় গামছা পেঁচানো ছিল।

নিহত জান্নাতুল তাজমিন যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা এলাকার আবদুল আলীমের মেয়ে। পরিবারের সঙ্গে তিনি কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে স্বজনেরা তাজমিনের মরদেহ বাড়িতে নিয়ে যান। এর আগে ওই রাতেই মেয়েকে হত্যার অভিযোগে লালমাই থানায় মামলা করেন তাঁর বাবা আবদুল আলীম।

হত্যার রহস্য উদ্‌ঘাটনে এখন পুলিশের নজর

প্রধান আসামি সুমনকে গ্রেপ্তারের মধ্য দিয়ে তদন্তে নতুন অগ্রগতির সুযোগ তৈরি হয়েছে। তবে তাজমিনকে হত্যার প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা এবং মৃত্যুর আগে তাঁর সঙ্গে কারও বিরোধ বা যোগাযোগ হয়েছিল কি না, তা এখনো তদন্তসাপেক্ষ। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, যাতায়াতের তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন। গ্রেপ্তার সুমনকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তে এ হত্যাকাণ্ডের আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট