1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

স্বাস্থ্যসেবায় নিরাপত্তার নতুন দিগন্ত: অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে সশস্ত্র আনসার মোতায়েন

  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

১০ জন সশস্ত্র আনসার সদস্যের যোগদান; সেবার মানোন্নয়ন ও নিরাপত্তা জোরদারে যুগান্তকারী উদ্যোগ।যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন সশস্ত্র আনসার সদস্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্বাস্থ্যখাতে নিরাপত্তা জোরদার ও সেবার পরিবেশ উন্নত করতে বর্তমান সরকারের এই উদ্যোগকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উঠছিল। বিভিন্ন সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতার কারণে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এর প্রেক্ষিতে সরকার গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণ করে।

নতুনভাবে যোগদান করা সশস্ত্র আনসার সদস্যরা হাসপাতালের গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করবেন। এতে করে রোগী ও স্বজনদের ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় জনগণ ও সেবাগ্রহীতারা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত হলে চিকিৎসাসেবা গ্রহণে আস্থা বাড়বে এবং বিশৃঙ্খল পরিবেশের অবসান ঘটবে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্যসেবা শুধু চিকিৎসা নয়, নিরাপদ পরিবেশও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। সশস্ত্র আনসার সদস্যদের উপস্থিতিতে হাসপাতালের সার্বিক পরিবেশ আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে।

বর্তমান সরকারের এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, তাঁর ঐকান্তিক প্রচেষ্টার ফলেই স্বাস্থ্যখাতে এমন ইতিবাচক পরিবর্তন সম্ভব হয়েছে।

স্বাস্থ্যসেবাকে আরও সমুন্নত করা এবং তা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারী দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট