1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

জমি নিয়ে বিরোধের জেরে আদালত থেকে ফেরার পথে হামলার শিকার অভয়নগরের মোশারেফ

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ্য দিবালোকে গাড়ির শোরুমের সামনে লাঠিপেটা; ভাড়াটে সন্ত্রাসী দিয়ে হামলার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার। যশোরে জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে আদালতে হাজিরা শেষে ফেরার পথে মোশারেফ হোসেন (৫৩) নামের এক ব্যক্তির ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে চিকিৎসা গ্রহণ করেছেন এবং ঘটনার পর থেকে নিজেকে ও পরিবারকে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ভুক্তভোগী মোশারেক হোসেন অভয়নগর উপজেলার হিদিয়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, একই এলাকার জাহাঙ্গীর শেখ (৬০)-এর সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ সংক্রান্ত একটি মামলা যশোরের অতিরিক্ত চীফ ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন রয়েছে।

মোশারেক হোসেন জানান, গত ১ জুলাই ২০২৬ তারিখে মামলার নির্ধারিত তারিখে তিনি আদালতে হাজিরা দেন। এ সময় তিনি সন্দেহ করেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিবাদী জাহাঙ্গীর শেখ তাকে শনাক্ত করে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তির কাছে তুলে দেন। পরে তিনি লক্ষ্য করেন, ওই ব্যক্তিরা তাকে অনুসরণ করছে। তিনি আরও বলেন, দুপুর আনুমানিক ২টার দিকে যশোর জেলা স্কুলের সামনে একটি গাড়ির শোরুমের কাছে পৌঁছালে পূর্ব থেকে অনুসরণকারী দুই অজ্ঞাত ব্যক্তি অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। তারা কাঠের লাঠি দিয়ে তার ডান পায়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। এতে তার পায়ের মাংস থেঁতলে যায় এবং রক্তপাত শুরু হয়। হামলার একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। যাওয়ার সময় তারা তাকে প্রাণনাশের হুমকিও দেয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি চিকিৎসা নেন।

মোশারেফ হোসেনের দাবি, এই হামলাটি সম্পূর্ণ পূর্বপরিকল্পিত এবং বিবাদী জাহাঙ্গীর শেখের নির্দেশে ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে পরিচালিত হয়েছে। এর আগেও তিনি একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে জানান। বর্তমানে তিনি ও তার পরিবার চরম আতঙ্কে রয়েছেন। পুনরায় হামলার আশঙ্কা প্রকাশ করে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এবিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি জানান, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট