1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. রিপন হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৫ জুলাই ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৫টা ৫০ মিনিটে যশোর জেলার কোতয়ালী মডেল থানার চুড়ামনকাঠি ইউনিয়নের ঝাউদিয়া বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি যশোরের এসআই (নিঃ) শেখ হাদিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল এ অভিযান চালায়। পুলিশ জানায়, ঝাউদিয়া বাজারে মো. সাইফুল ইসলামের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহজনক অবস্থায় অবস্থান করছিলেন রিপন হোসেন। এ সময় তাকে তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়। আটক রিপন হোসেন ঝাউদিয়া গ্রামের ওসমান বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই ২০২৬) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জব্দকৃত আলামত: ৫০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট