1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

সুবর্ণচরে মেডিকেল অফিসারসহ ৫ পরিবার কল্যাণ সহকারীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মোঃ রিয়াদ হোসেন এর বদলি জনিত বিদায় এবং উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আব্দুর রহিম,পরিবার কল্যাণ সহকারী উজ্জ্বলা রানী শীল, ফাতেমা বেগম, পরিচিতি মজুমদার এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনার অনুষ্ঠিত হয় । উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে মোহাম্মদপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ আলী রিপনের সঞ্চালনায় চর আমানুল্লাহ ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান।

অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার জান্নাতুল তাসফিয়া,পরিবার কল্যাণ পরিদর্শিকা নয়ন মনি পাল, পরিবার কল্যাণ সহকারী বিবি কুলছুম, জান্নাতুল ফেরদাউস প্রমূখ। অনুষ্ঠানে অবসরজনিত বিদায়ী অতিথিদের অবসরকালীন জীবনের মঙ্গল কামনা করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে বিদায়ী অতিথিদেরকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট