1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরের রাজঘাট–মোয়াল্লেমতলা সড়ক: উন্নয়নের ছোঁয়া নেই, দুর্ভোগে জনজীবন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গর্ত-খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়ক, বর্ষায় ভয়াবহ রূপ, দুর্ঘটনার শঙ্কায় প্রতিদিন ঝুঁকিপূর্ণ যাত্রা। যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট থেকে ৩ নম্বর গেট (মোয়াল্লেমতলা) পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলা আর অযত্নে বেহাল অবস্থায় পড়ে আছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে এখন যেন এক ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা রাস্তাটিতে চলাচল করতে গিয়ে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে সড়কটির কোনো কার্যকর সংস্কার হয়নি। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে ছোট-বড় গর্তগুলো অদৃশ্য হয়ে যায়। এতে করে যানবাহন চলাচল যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের প্রতিদিনই এই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। একাধিক পথচারী জানান, এই রাস্তায় চলাচল করা এখন যেন ভাগ্যের ওপর নির্ভর করছে। কখন কোথায় গর্তে পড়ে দুর্ঘটনা ঘটবে, তার কোনো নিশ্চয়তা নেই।” স্থানীয় পরিবহন চালকরাও জানান, সড়কের এমন বেহাল অবস্থার কারণে যানবাহনের ক্ষয়ক্ষতি বাড়ছে এবং যাতায়াতে সময়ও বেশি লাগছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। পুরো সড়কজুড়ে পানি জমে থাকায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত, তা বোঝার উপায় থাকে না। এতে করে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ এলাকাবাসীর।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, সড়কের কারণে তাদের ব্যবসাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্রেতারা এই পথে আসতে অনীহা প্রকাশ করছেন, ফলে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত এই সড়কটি সংস্কার না করা হলে জনদুর্ভোগ আরও বাড়বে এবং বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

একটি নিরাপদ, টেকসই ও চলাচল উপযোগী সড়ক শুধু উন্নয়নের প্রতীক নয়, এটি এলাকাবাসীর মৌলিক অধিকার। তাই সময়ক্ষেপণ না করে দ্রুত এই গুরুত্বপূর্ণ সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট