1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় বিশেষ অভিযানে ১,৬০০ ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

দশপাখিয়া ক্যাম্প পুলিশের অভিযান, মোটরসাইকেল ও মোবাইলসহ আটক। যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ১,৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার (৬ জুলাই ২০২৬) সন্ধ্যায় উপজেলার পাশাপোল গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানাধীন দশপাখিয়া পুলিশ ক্যাম্পে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. বায়েজীদ মোল্লা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালান। অভিযান চলাকালে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাশাপোল গ্রামের আমজামতলা বাজারের ইমরান মার্টের উত্তর-পূর্ব পাশের একটি গলি থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, বানরহুদা গ্রামের মো. ইমরান হোসেন (৩০) এবং বুড়িন্দিয়া গ্রামের মো. জুয়েল বিশ্বাস (৩৬)। তাদের কাছ থেকে ১,৬০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চৌগাছা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট