1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে টানা বর্ষণে বিভিন্ন অঞ্চল পানিতে প্লাবিত, জনজীবনে চরম ভোগান্তি

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়াসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত, জনজীবনে চরম দুর্ভোগ। সারারাতের টানা ভারী বর্ষণে যশোরের অভয়নগর উপজেলায় সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। শিল্প ও বাণিজ্যনগরী নওয়াপাড়াসহ উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সরেজমিনে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়ক, বাজার ও বসতবাড়ি ডুবে গেছে। অনেক জায়গায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে থাকায় মানুষের স্বাভাবিক চলাচল প্রায় অচল হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতভর অঝোর বৃষ্টিপাতের ফলে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠান পানির নিচে তলিয়ে যায়। বিশেষ করে নওয়াপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়, যা সাধারণ মানুষের দুর্ভোগ বহুগুণে বাড়িয়ে দিয়েছে। পানিবন্দি বাসিন্দারা জানান, হঠাৎ করে ঘরে পানি ঢুকে আসবাবপত্র, খাদ্যসামগ্রীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। অনেক পরিবার নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন। শিশু ও বয়স্কদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন পরিবারগুলো। এদিকে জলাবদ্ধতার কারণে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও স্থবিরতা নেমে এসেছে। নওয়াপাড়া বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রাখতে বাধ্য হয়েছেন ব্যবসায়ীরা, ফলে আর্থিক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা এবং দীর্ঘদিন ধরে খাল-নালা দখল ও ভরাটের কারণেই জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করছে। তারা দ্রুত পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। টানা বর্ষণে সৃষ্ট এই দুর্যোগ থেকে অভয়নগরের মানুষকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও জরুরি পদক্ষেপ এখন সময়ের সবচেয়ে বড় দাবি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট