1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চ্যাটের মাধ্যমে ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন যুক্তরাষ্ট্রের শিক্ষিকা, অতঃপর,,, 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শিক্ষার্থীকে (১৪) নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষিকা। যুক্ত ক্যাসি কার্টার সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে ওই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ গড়ে তোলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মাঝারি মাত্রার শারীরিক আঘাত (ব্যাটারি) সংক্রান্ত একটি অভিযোগে দোষ স্বীকার করার পর আদালত তাকে দুই বছরের কারাদণ্ড দেন। এর আগে হেফাজতে কাটানো দুইদিন তার সাজা থেকে সমন্বয় করা হবে। প্রথমে তার বিরুদ্ধে শিশুকে যৌন উদ্দেশ্যে প্রলুব্ধ করার (চাইল্ড সলিসিটেশন) অভিযোগ আনা হয়েছিল। তবে ডিয়ারবর্ন কাউন্টির প্রসিকিউটর লিন ডেডেন্স জানান, ভুক্তভোগী ওই এলাকা ছেড়ে চলে যাওয়ায় এবং মামলায় আর জড়িত থাকতে না চাওয়ায় অভিযোগ পরিবর্তন করা হয়। আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ২১ বছর বয়সী কার্টারের সঙ্গে স্ন্যাপচ্যাটে ওই শিক্ষার্থীর পরিচয় হয়। পরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটিতে প্রায় প্রতিবার গোসলের সময় নিজের নগ্ন ছবি শিক্ষার্থীকে পাঠাতেন।

নথিতে আরও বলা হয়, এসব ছবি বেশিরভাগ সময় গভীর রাতে পাঠানো হতো। এছাড়া কার্টার শিক্ষার্থীকে তিনি তার প্রেমে পড়েছেন বলেও জানিয়েছিলেন। একই বছরের ডিসেম্বরে ওই শিক্ষার্থী বিষয়টি স্কুলের রিসোর্স কর্মকর্তাকে জানায়। পরে ঘটনাটি স্কুলের প্রধান শিক্ষককে অবহিত করা হয়। তদন্তে শিক্ষার্থীর মোবাইল ফোন থেকে কার্টারের একাধিক নগ্ন ছবি এবং তাদের মধ্যে আদান-প্রদান হওয়া বিভিন্ন বার্তা উদ্ধার করেন তদন্তকারীরা। সূত্র: ফক্স নিউজ

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট