1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে দ্রুতগতির ট্রাক কেড়ে নিল যুবকের প্রাণ, মৃত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, গুরুতর আহত আরেকজন

যশোরের অভয়নগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারেক মল্লিক (২৫) নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় শান্ত ইসলাম (২৬) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রবিবার (১২ জুলাই) রাত আনুমানিক সময় উপজেলার শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক মল্লিক উপজেলার চলিশিয়া চারা বটতলা এলাকার বাসিন্দা বাচ্চু মল্লিকের ছেলে। তিনি নওয়াপাড়া গ্রুপের একজন কর্মী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। আহত শান্ত ইসলাম একই এলাকার বাসিন্দা। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার রাতে তারেক মল্লিক ও শান্ত ইসলাম একটি মোটরসাইকেলে করে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। পথিমধ্যে শংকরপাশা ফেরিঘাট সংলগ্ন মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারেক মল্লিক প্রাণ হারান। এদিকে গুরুতর আহত শান্ত ইসলামকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের মাঝে আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসী দ্রুতগামী যানবাহন নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়রা জানান, ওই মোড়টি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত এবং এখানে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কে গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা ও ট্রাফিক নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট