1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

মনিরামপুরে পুলিশের দ্বিমুখী অভিযান: পরিত্যক্ত অস্ত্র উদ্ধার, ইয়াবাসহ যুবক আটক

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গভীর রাতে বালিয়াডাঙ্গা ও খেদাপাড়ায় অভিযান, পৃথক দুই মামলায় আইনি ব্যবস্থা

যশোরের মনিরামপুরে পুলিশের পৃথক অভিযানে একটি পরিত্যক্ত ওয়ানশুটার গান উদ্ধার এবং ইয়াবা সহ হাফিজুর রহমান বাঙালী নামে এক যুবককে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে উপজেলার বালিয়াডাঙ্গা ও খেদাপাড়া এলাকায় এসব অভিযান চালানো হয়। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১২টার দিকে মনিরামপুর থানার পুলিশের একটি দল বালিয়াডাঙ্গা গ্রামে অভিযান চালায়। এ সময় প্রবাসী আব্দুল মান্নানের বাড়ির বাইরের বাথরুমের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় মরিচা ধরা একটি পুরাতন ওয়ানশুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় কাউকে আ/টক করা সম্ভব হয়নি। ​অপরদিকে, একই রাতে উপজেলার খেদাপাড়া এলাকায় পৃথক আরেকটি অভিযানে ইয়াবাসহ হাফিজুর রহমান ওরফে বাঙালী নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ। ​মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র এবং আটককৃত আসামির ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট