1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে পিতাকে বাঁচাতে গিয়ে প্রতিবেশীকে পিটিয়ে গুরুতর জখম

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মাদকাসক্ত দুই ছেলের হামলা, লোহার রড ও লাঠির আঘাতে রক্তাক্ত গফফার মোল্লা, অভিযোগ থানায়

যশোরের অভয়নগরে মাদকাসক্ত দুই ছেলের হাতে পিতার ওপর হামলার ঘটনায় বাধা দিতে গিয়ে এক প্রতিবেশীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আহত ব্যক্তির নাম গফফার মোল্লা (৬৫)। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের ছেলে নাঈম হাসান (২৩) বাদী হয়ে মঙ্গলবার (১৪ জুলাই) অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলার জিয়ারডাঙ্গা গ্রামে ১ নম্বর বিবাদী রাসেল হোসেন (২২) ও ২ নম্বর বিবাদী রাকিব হোসেন (১৯) তাদের পিতা মনিরুজ্জামানকে মারধর করছিল। এ সময় প্রতিবেশী গফফার মোল্লা এগিয়ে এসে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে তারা তাদের মা আমেনা বেগম (৩৮)-কে সঙ্গে নিয়ে গফফার মোল্লার ওপর হামলা চালায়।

এসময় লোহার রড ও লাঠিসোটা দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মরিয়ম মুনমুন জানান, আহত গফফার মোল্লার শারীরিক অবস্থা ভালো নয়। তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতাল অথবা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট