1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

চট্টগ্রামে তোলপাড়: শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে ধরতে সাঁড়াশি অভিযান

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

ফটিকছড়ির কাঞ্চননগরে পুলিশের ঘেরাও, পরিবারের ফোন জব্দ, ২ কোটি টাকা চাঁদা দাবি, অফিসে হামলা ও ৩৫ লাখ লুটের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ইমন, যিনি ‘ডেভিড ইমন’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করতে ব্যাপক সাঁড়াশি অভিযান শুরু করেছে জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) দিনভর ফটিকছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। রাত পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, উপজেলার কাঞ্চননগর এলাকায় পুলিশি তৎপরতা জোরদার রয়েছে। জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ এই অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের শুরুতেই ইমনের পরিবারের কয়েকজন সদস্যের মোবাইল ফোন জব্দ করে তথ্য সংগ্রহ করা হয়। তবে এখনো পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয়। তিনি ইন্টারপোলের তালিকাভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে, যার মধ্যে, ২০২৫ সালের বাকলিয়ার জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, বিভিন্ন ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানে চাঁদাবাজি, ২ কোটি টাকা চাঁদা দাবি, না দিলে হামলা।

সম্প্রতি নগরের চকবাজার এলাকার ‘ডিজিটাল ডট নেট (ডিডিএন)’ নামের একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে ফোন করে ডেভিড ইমন এককালীন ২ কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোমবার (১৩ জুলাই) ২০-২৫ জনের একটি সশস্ত্র দল প্রকাশ্য দিবালোকে ওই প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময়, অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয় কর্মকর্তা-কর্মচারীদের মারধর করা হয় নগদ ৩৫ লাখ টাকা লুট করে নেওয়া হয় ঘটনার অডিও রেকর্ড ও সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এই ঘটনার পরপরই জেলা পুলিশের বিশেষ টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফটিকছড়ির কাঞ্চননগরে অভিযান শুরু করে। পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে এবং খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট