1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

শার্শায় গভীর রাতে মাদকবিরোধী অভিযান: ৩০ বোতল ‘ইস্কাফ’ সিরাপসহ আটক ১

  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

শ্যামলাগাছি এলাকায় পুলিশের চৌকশ অভিযানে ধরা পড়লেন এক ব্যক্তি; আদালতে প্রেরণ

যশোরের শার্শা উপজেলায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ইস্কাফ (ESkuf) সিরাপ’সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ জুলাই ২০২৬) রাত ১টা ১৫ মিনিটের দিকে শার্শা থানার শ্যামলাগাছি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। শার্শা থানা পুলিশের এসআই (নিঃ) চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই (নিঃ) মোঃ আতাউর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে একটি চৌকশ টিম এ অভিযান চালায়। পুলিশ জানায়, শ্যামলাগাছি এলাকার বেস্ট এগ্রা ফুড অটো রাইস মিল থেকে প্রায় ২০০ মিটার পূর্ব পাশে, বেনাপোল-যশোর মহাসড়কের ওপর সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য ‘ইস্কাফ সিরাপ’ উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তি মোঃ আশা (৪২)। তিনি শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান (মাঝেরপাড়া) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আবুল কাশেম। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আসামিকে বুধবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয়দের মতে, এলাকায় মাদকবিরোধী এমন অভিযান অব্যাহত থাকলে মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট