1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে শোকের ছায়া: সাবেক চেয়ারম্যান জননেতা মোহাম্মদ আলীর মৃত্যু

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

স্ট্রোকজনিত কারণে পরলোকগমন, জনপ্রিয় এই নেতার বিদায়ে গভীর শোক প্রকাশ করলেন সাংবাদিক মোঃ কামাল হোসেন

যশোরের অভয়নগর উপজেলার ৫ নং শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান ও জননন্দিত নেতা মোহাম্মদ আলীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার সময় স্ট্রোকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার অভয়নগর উপজেলা প্রতিনিধি এবং দৈনিক জাগ্রত বাংলাদেশ অনলাইন পোর্টালের প্রকাশক ও সম্পাদক সাংবাদিক মোঃ কামাল হোসেন।

এক শোকবার্তায় তিনি বলেন, মোহাম্মদ আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ জননেতা, যিনি দীর্ঘদিন জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। একজন জনপ্রিয় চেয়ারম্যান হিসেবে তিনি সততা, নিষ্ঠা ও মানবিকতার মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ, সাহসী ও মানবিক নেতাকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি। তিনি আরও বলেন, আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। মোহাম্মদ আলীর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে তিনি মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট