1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বাসে অভিযান, ডিবির জালে কোডিন সিরাপসহ আটক ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

যশোর টেকনিক্যাল স্কুলের সামনে চেকপোস্টে ৩০ বোতল ‘ESKUF’ কফ সিরাপ উদ্ধার, পরদিন আদালতে প্রেরণ

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে কোডিন ফসফেটযুক্ত অবৈধ মাদকদ্রব্য ‘ESKUF’ কফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) রাত প্রায় ৯টা ১০ মিনিটে কোতয়ালী থানার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস টিম যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে মোঃ গোলাম মোস্তফা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩০ (ত্রিশ) বোতল ভারতীয় উৎপাদিত কোডিন ফসফেটযুক্ত ‘ESKUF’ কফ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আটক গোলাম মোস্তফা যশোর জেলার চৌগাছা উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মৃত আদিল উদ্দিন এবং মাতার নাম পরিছোন বিবি। ডিবি পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে বৃহস্পতিবার (১৬ জুলাই) আদালতে পাঠানো হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ৩০ বোতল কোডিন ফসফেটযুক্ত অবৈধ ‘ESKUF’ কফ সিরাপ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট