1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, সন্ধ্যা পর্যন্ত মিলেনি খোঁজ

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

নওয়াপাড়ার মহিলা ঘাটে মর্মান্তিক ঘটনা, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের টানা অভিযান অব্যাহত

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিখোঁজ ফাতেমা আক্তার বর্ণা উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, তিনি স্বাভাবিকভাবেই পরিবারের সদস্যদের সঙ্গে নদীতে গোসল করতে নেমেছিলেন। কিন্তু হঠাৎই ঘটে যায় অপ্রত্যাশিত দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শী ও বর্ণার ছোট ভাই মেহেদী হাসান জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে তারা একসঙ্গে ভৈরব নদে নামেন। একপর্যায়ে বর্ণা নদীতে ঝাঁপ দিলে হঠাৎ পানির নিচে তলিয়ে যান। মুহূর্তের মধ্যেই তিনি দৃষ্টির আড়ালে চলে যান। ঘটনার পরপরই পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে ব্যাপক খোঁজাখুঁজি চালান। কিন্তু কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

পরে খুলনা থেকে আসা বিশেষ ডুবুরি দল উদ্ধার কাজে যোগ দেয়। সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টা অব্যাহত থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ গৃহবধূর কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে, ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং উদ্ধার কার্যক্রমে সমন্বয় করছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বর্ষা মৌসুমে নদীর পানির স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। সংশ্লিষ্টরা নদীতে গোসলের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট