1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভৈরব নদে করুণ পরিণতি, নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল বর্ণার লাশ

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

অভয়নগরের নওয়াপাড়া মহিলা ঘাটে মর্মান্তিক ঘটনা; ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের টানা অভিযানে উদ্ধার

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূর মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ অভিযানে ভৈরব সেতু সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নওয়াপাড়ার সরদার মিল সংলগ্ন মালোপাড়া মহিলা ঘাটে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হন বর্ণা। তিনি উপজেলার মশরহাটি গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিট থেকে ২টার মধ্যে তারা একসঙ্গে নদীতে নামেন। একপর্যায়ে বর্ণা পানিতে ঝাঁপ দিলে হঠাৎই তলিয়ে যান এবং মুহূর্তেই দৃষ্টির আড়ালে চলে যান। ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি চালালেও কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে খুলনা থেকে বিশেষ ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়। শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়েও কোনো সন্ধান মেলেনি। পরদিন শনিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু করা হয়। দিনভর চেষ্টা চালানোর পর অবশেষে সন্ধ্যায় মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে নদীর পানির স্রোত ও গভীরতা বেড়ে যাওয়ায় এমন দুর্ঘটনার ঝুঁকি অনেক বেড়ে যায়। সংশ্লিষ্টরা নদীতে গোসলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট