1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

নওয়াপাড়ায় প্রেমিক-প্রেমিকাকে অপহরণ, নির্যাতন ও চাঁদা দাবি, আটক ৩

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে ভয়াবহ অভিজ্ঞতা, তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে 

যশোরের অভয়নগরে বান্ধবীকে নিয়ে ঘুরতে এসে অপহরণ, মারধর, চাঁদাবাজি ও শ্লীলতাহানির শিকার হয়েছেন এক তরুণ-তরুণী। চাঞ্চল্যকর এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়েরের পর তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারের নূরবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন জুতাপট্টি এলাকায়। এ ঘটনায় শনিবার (১৮ জুলাই) সকালে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, বুইকারা গ্রামের মৃত শমসের আলীর ছেলে সুজন আলী ওরফে শান্ত (৪০), একই গ্রামের রাঙ্গা মোল্যার ছেলে ওহিদুল মোল্যা ওরফে ডেভিড (১৯) এবং মনিরুল ইসলামের ছেলে আরমান মোল্যা (১৯)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নড়াইল সদর উপজেলার আফরা গ্রামের এক তরুণীর সঙ্গে পিয়াল হাসান নাইছ নামে এক তরুণের প্রেমের সম্পর্ক রয়েছে। শুক্রবার বিকেলে তারা নওয়াপাড়া বাজারে ঘুরতে গেলে একদল দুর্বৃত্ত তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদের বুইকারা গ্রামে নিয়ে গিয়ে তরুণকে মারধর করে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় তরুণীকে শ্লীলতাহানির অভিযোগও উঠেছে, যা ঘটনাটিকে আরও নিন্দনীয় করে তুলেছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ সময় আটকে রাখার পর শুক্রবার দিবাগত রাত প্রায় ২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ অন্যান্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারভুক্ত তিনজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত সকল আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট