1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

বেনাপোলে শয়নকক্ষ থেকে ইয়াবা উদ্ধার: নগদ টাকাসহ দুই নারী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গোপন সংবাদের ভিত্তিতে রাতের অভিযানে ৭১ পিচ ইয়াবা জব্দ, পালিয়েছে এক সহযোগী

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের এক সহযোগী সুকৌশলে পালিয়ে যায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুলাই ২০২৬) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের বসতবাড়িতে অভিযান চালান।

অভিযানকালে বাড়ির শয়নকক্ষ থেকে সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫) নামের দুই নারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭১ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকা উদ্ধার করা হয়। নারী পুলিশের সহায়তায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় তাদের আরেক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃতরা হল সালমা খাতুন (৩৮), স্বামী: ফিরোজ

আমেনা খাতুন (৪৫), স্বামী: শহিদ হোসেন

উভয়েই নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের বাসিন্দা।

উদ্ধারকৃত মালামাল ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট

নগদ ১৯,৭৪০ টাকা গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট