1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

 

গত ১৯ ও ২০ জুলাই ২০২৬ ইং তারিখে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারসহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমে অভয়নগরে এরশাদ এতিমখানায় পাতানো কমিটি ঘিরে বিতর্ক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট,যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। প্রকৃতপক্ষে, এরশাদ এতিমখানায় অধ্যয়নরত এতিম শিশুদের লালন-পালন ও যাবতীয় ব্যয়ের একটি অংশ (প্রায় ৫০%) সরকারি বরাদ্দের মাধ্যমে পরিচালিত হয় এবং অবশিষ্ট ব্যয়ভার অত্র প্রতিষ্ঠানের কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ ব্যক্তিগত উদ্যোগে বহন করে থাকেন। এছাড়াও এতিমখানার সার্বিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে এলাকার দানশীল ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় নিয়মিত উন্নয়ন কাজ পরিচালিত হচ্ছে। উল্লেখ্য, এরশাদ এতিমখানার বর্তমান কমিটি সম্পূর্ণরূপে সরকারি বিধিমালা ও নিয়মনীতি অনুসরণ করে গঠন করা হয়েছে। ফলে এ কমিটিকে কেন্দ্র করে কোনো প্রকার অনিয়ম বা বিতর্কের প্রশ্নই আসে না। বরং একটি কুচক্রী মহল, এতিমখানার উন্নয়ন কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে এবং প্রতিষ্ঠানটিকে ক্ষতিগ্রস্ত করার অসৎ উদ্দেশ্যে সাংবাদিকদের নিকট মিথ্যা ও মনগড়া তথ্য সরবরাহ করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে প্ররোচিত করেছে।

আমরা প্রকাশিত এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট সকল গণমাধ্যমকে যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

 

বিনীত নিবেদনে

কমিটির সকল নেতৃবৃন্দের পক্ষে

সৈয়দ মাহবুবুর রহমান

সভাপতি, এরশাদ এতিমখানা, প্রেমবাগ

অভয়নগর, যশোর

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট