1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

ভিডিও কাণ্ডের রেশ কাটতে না কাটতেই এমপি গাজী নজরুলের বিরুদ্ধে মামলা, কারাগারে এক আসামি

  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

ড্রাইভারের অভিযোগ, অনৈতিক সম্পর্ক’ ও ভিডিও ফাঁসের জেরে হত্যাচেষ্টা; তদন্তে গোয়েন্দা পুলিশ, ২৪ আগস্টের মধ্যে প্রতিবেদন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন তার ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। এতে এমপিসহ মোট পাঁচজনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রাতে রাজধানীর পল্লবী থানায় মামলাটি দায়েরের পরই গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে আমিনুর রহমান নামে একজনকে আটক করে। পরবর্তীতে বুধবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং একটি ভিডিও ফাঁসের সন্দেহকে কেন্দ্র করে অভিযুক্তরা ওবায়দুর রহমানকে মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বাসির জানান, মামলাটি বর্তমানে গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। আদালত তদন্ত শেষ করে আগামী ২৪ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, একই ঘটনায় রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একজন নারীর সঙ্গে ভিডিও ভাইরালের ঘটনায় নৈতিক স্খলনের’ অভিযোগ প্রমাণিত হওয়ায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট