1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে শুরু ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রম, নিয়োগ পাচ্ছেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে জরিপ, ২৩–২৬ জুলাইয়ের মধ্যে আবেদন করার আহ্বান; ট্যাবের মাধ্যমে সরাসরি তথ্য সংগ্রহ

যশোরের অভয়নগর উপজেলায় সারাদেশের মতোই শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ তথ্য সংগ্রহ কার্যক্রম। আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলমান এই কার্যক্রমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের জন্য তথ্য সংগ্রহকারী (Enumerator) ও সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, এবার প্রতিটি পরিবারের তথ্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্যাব ব্যবহার করে সরাসরি সংগ্রহ করা হবে, যা কার্যক্রমকে আরও দ্রুত ও নির্ভুল করবে। এ লক্ষ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত শর্ত অনুযায়ী আবেদন করার আহ্বান জানানো হয়েছে। আবেদনের নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র:

আবেদনকারীদের নির্ধারিত ফরমের সঙ্গে, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এক কপি পাসপোর্ট সাইজের ছবি অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে জমা দিতে হবে। উপজেলা সমাজসেবা কার্যালয়, অভয়নগর থেকে সরাসরি অথবা কার্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদন জমার সময়সূচি:

২৩ জুলাই থেকে ২৬ জুলাই ২০২৬

প্রতিদিন অফিস সময় শুক্রবার ও শনিবারও আবেদন গ্রহণ করা হবে (সকাল ৯টা বিকেল ৪টা)

শেষ দিন দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে উপজেলা সমাজসেবা কার্যালয় জানিয়েছে, নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত সম্মানী প্রদান করা হবে। এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফুল আলম সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট