1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে সরকারি চাকরিজীবী দুই ছেলের ‘তথ্য গোপন,  মায়ের নামে বয়স্ক ভাতা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

অভয়নগরে বিতর্ক: স্বচ্ছল পরিবারেও ভাতার কার্ড, প্রশাসনের কড়া অবস্থান

যশোরের অভয়নগরে আর্থিকভাবে স্বচ্ছল একটি পরিবারের বিরুদ্ধে তথ্য গোপন করে বয়স্ক ভাতার কার্ড নেওয়ার অভিযোগ উঠেছে। পরিবারের দুই ছেলে সরকারি পদে কর্মরত থাকা সত্ত্বেও তাদের মায়ের নামে ভাতার কার্ড চালু হওয়ায় এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের বাসিন্দা মোছা. মনোয়ারা বেগমের নামে ২০২৫ সালের ১ জুলাই থেকে বয়স্ক ভাতার কার্ড চালু করা হয়। স্থানীয়দের দাবি, মনোয়ারা বেগমের বড় ছেলে মো. আবু তাহের সরদার মেহেরপুরে বিএডিসির কনট্রাক্ট গ্রোয়ার্স কার্যালয়ে উপপরিচালক হিসেবে কর্মরত। অন্যদিকে ছোট ছেলে এস এম মফিজ নড়াইল সদর উপজেলায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ বিষয়ে জানতে চাইলে এস এম মফিজ বলেন, বাবার মৃত্যুর পর মায়ের জন্য বয়স্ক ভাতার আবেদন করা হয়েছিল। ২০২৫ সালের ১ জুলাই থেকে কার্ড চালু হয়। বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা দ্রুতই সংশ্লিষ্ট দপ্তরে কার্ডটি ফেরত দেওয়ার ব্যবস্থা করবো।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ সালাউদ্দীন দিপু বলেন, বয়স্ক ও বিধবা ভাতা মূলত সমাজের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য। সেখানে সরকারি চাকরিজীবী পরিবারের পক্ষ থেকে তথ্য গোপন করে ভাতা নেওয়া অত্যন্ত দুঃখজনক। বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। স্থানীয়দের মতে, প্রকৃত দরিদ্ররা যেখানে ভাতা পেতে হিমশিম খাচ্ছেন, সেখানে স্বচ্ছল পরিবারের এমন সুবিধা নেওয়া সামাজিক ন্যায়বিচারের পরিপন্থী। এ ঘটনায় ভাতা বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে।

ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট