1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

কাবিলপুর বাজারে বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চৌগাছা থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে অভিযান; আটক ফয়সাল হোসেন ওরফে ইমরান, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

যশোরের চৌগাছায় বিশেষ অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে উপজেলার কাবিলপুর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, চৌগাছা থানায় কর্মরত এসআই (নিঃ) মো. আব্দুস সাত্তার সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে কাবিলপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার ওপর থেকে মো. ফয়সাল হোসেন (৩০) ওরফে ইমরানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ফয়সাল হোসেন উপজেলার পশ্চিম কারিকর পাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হাজী ইমান আলী ও মায়ের নাম সুফিয়া বেগম।

চৌগাছা থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। পুলিশের দাবি, মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট