1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় ভোরের অভিযানে ৪০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মাঠপাড়া এলাকায় সড়ক থেকে আটক, আসামিদের আদালতে প্রেরণ

যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৪ জুলাই ২০২৬) ভোরে এ অভিযান পরিচালনা করে চৌগাছা থানা পুলিশ। পুলিশ জানায়, সকাল সাড়ে ৫টার দিকে চৌগাছা থানার এসআই (নিরস্ত্র) জি.এম ইমরান হোসেন রাজুর নেতৃত্বে একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় পৌরসভার মাঠপাড়া গ্রামের ব্র্যাক অফিসের সামনে চৌগাছা-যশোর সড়কে সন্দেহভাজন হিসেবে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০ পিচ অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মো. আবু কালাম (৪৫), পিতা মৃত শহিদ মন্ডল, মাতা নুর জাহান, বাসিন্দা মাঠপাড়া, এবং মো. শামীম রেজা (৩৩), পিতা মৃত মহিদুল ইসলাম, মাতা ছবেদা খাতুন, বাসিন্দা ডাকবাংলোপাড়া। উভয়েই চৌগাছা থানার বাসিন্দা। পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই দিন তাদের যশোর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট