1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

এনসিপিকে সমর্থন দিন, প্রতারণা করব না, অভয়নগরে হাসনাত আব্দুল্লাহর আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

জনপ্রতিনিধিরা হবে জনগণের গোলাম, প্রতিশ্রুতি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এনসিপিকে সমর্থন দিন, আমরা আপনাদের সঙ্গে প্রতারণা করব না। তিনি সরকারের বিভিন্ন সেবামূলক কার্ড বিতরণ কার্যক্রমের তীব্র সমালোচনা করে বলেন, বর্তমান সরকার উৎপাদনমুখী রাষ্ট্র গড়ার পরিবর্তে বাড়িতে বাড়িতে কার্ড বিতরণের মাধ্যমে বেকারত্বকে উৎসাহিত করছে। শুক্রবার (২৪ জুলাই) যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচি ছিল জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ। তিনি আরও বলেন, দেশের মালিকরা ভোট বিক্রি করে বারবার নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করছে। এর ফলে পাঁচ বছর ধরে কষ্ট পোহাতে হয়। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এনসিপিকে একটি “চারা গাছ” উল্লেখ করে হাসনাত বলেন, এই চারা গাছকে বড় করতে হলে আপনাদের সমর্থন প্রয়োজন। যদি আপনারা পাশে থাকেন, তাহলে জনপ্রতিনিধিরা জনগণের গোলাম হয়ে কাজ করবে। পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশে ফেরার হুমকি দিলেও এ দেশে তার আর ফিরে আসার সুযোগ নেই।” তিনি আরও বিতর্কিত মন্তব্য করেন যে, শেখ হাসিনা ও তার পরিবারের কারো দাফনও এ দেশে হবে না। অভয়নগর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শাহাজান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, ডা. মাহমুদা মিতু এমপি, আলী আহসান জুনায়েদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, যশোর জেলা সমন্বয়কারী মো. নুরুজ্জামানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট