1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রের কান্ড দুই ছাত্রীকে মূত্র মেশানো পানি পান করানোর অভিযোগ, প্রধান শিক্ষক বললেন চকলেট খাও ভালো লাগবে। বাবা ও প্রেমিকের সহায়তায় পর্নোগ্রাফি ব্যবসা, ডিবির জালে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সুমাইয়া একাই ১৩০ মামলার আসামি, অবশেষে র‍্যাবের হাতে নিশাত প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, জামায়াত নেতাকে পদ থেকে অব্যাহতি অভয়নগরে ৮০ ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী লিপি আটক অভয়নগরে সরকারি রাস্তার ইট, ব্যক্তির জমি, অভিযোগের তীর ইউপি সদস্য হালিম শেখের বিরুদ্ধে  এবার ১০ দিনের আলটিমেটাম দিল শুভেন্দুকে ককরোচরা তদন্ত শুরুর আগেই সাক্ষী নির্ধারণের অভিযোগ চট্টগ্রামে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই ফের জলাবদ্ধতা, ডুবল জামালখানও কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা

যশোরে বিশেষ অভিযানে ১৬০ পিস ট্যাপেন্ডাডলসহ আটক ২

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, পালানোর চেষ্টাকালে ধরা, মাদক আড্ডা পরিচালনার অভিযোগ

যশোর শহরের কোতয়ালী থানাধীন হাটখোলা এলাকায় বিশেষ অভিযানে ১৬০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে সদর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ১নং হাটখোলা রোডের ‘জয় মা ভান্ডার’-এর সামনে পাকা সড়কে অবৈধ মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনকারীদের কাছে সরবরাহ করে একটি মাদক আড্ডা পরিচালনা করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সদর পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মো. নুর উন নবী ও এটিএসআই (নিঃ) একেএম আতিউর রহমানের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬০ (একশত ষাট) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,  ১. মো. আঃ রহমান (২২), পিতা, মৃত দুালাল কাজী, গ্রাম, লোন অফিসপাড়া, থানা, কোতয়ালী, জেলা, যশোর

২. মিন্টু ব্যানার্জি (৩৫), পিতা, মৃত কাশীনাথ ব্যানার্জি, গ্রাম, বেজপাড়া সাদেক দারোগার মোড়, থানা, কোতয়ালী, জেলা, যশোর

পুলিশ সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আটক দুই আসামিকে একই দিন বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উদ্ধার ১৬০ (একশত ষাট) পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট স্থানীয়দের অভিযোগ, হাটখোলা এলাকায় দীর্ঘদিন ধরেই মাদকের আড্ডা সক্রিয় ছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা স্থায়ীভাবে মাদক নির্মূলে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট