1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

দুর্গন্ধে ধরা পড়ল মৃত্যুর রহস্য: খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

চারদিন ধরে নিখোঁজ, দরজা ভেঙে মিলল লাশ ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় পুলিশ, রহস্য ঘনীভূত

খুলনায় ভাড়া বাসা থেকে এক বাসের টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার শেখপাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি মতি (৫০), তিনি স্থানীয় বাসিন্দা হাবিবুল্লাহর ছেলে এবং পেশায় ছিলেন বাসের টিকিট কালেক্টর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর ধরে মতি ওই ভবনে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত বৃহস্পতিবারের পর থেকে তাকে আর দেখা যাচ্ছিল না। রোববার সকালে ভবনের ছাদে কাজ করতে গিয়ে এক ব্যক্তি মতির কক্ষের দিক থেকে তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে বিষয়টি বাড়ির মালিককে জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের উপস্থিতিতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ভেতরে মতির অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদুর রেজা জানান, প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। তবে তার মৃত্যু স্বাভাবিক নাকি কোনো অপরাধের সঙ্গে জড়িত, এ নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। নিঃসঙ্গ জীবনের পরিণতি নাকি অজানা কোনো ঘটনার শিকার, মতির মৃত্যুর রহস্য এখনো অন্ধকারে। তদন্ত শেষে সত্য উদঘাটনের অপেক্ষায় পরিবার ও স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট