1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোরে ডিবির অভিযানে ৭০ পিস ইয়াবাসহ ‘সোনা মেম্বার’ আটক

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

কোতয়ালী এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান; পরদিন আদালতে প্রেরণ

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরান হোসেন সোনা ওরফে সোনা মেম্বার (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতয়ালী মডেল থানার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি তিন রাস্তার মোড় থেকে তাকে আটক করা হয়। ডিবি পুলিশের একটি চৌকস দল এসআই বাবলা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. মফিজুর রহমানের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে ইমরান হোসেন সোনাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ইমরান হোসেন সোনা ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সুবর্নসারা গ্রামের বাসিন্দা। তার পিতা মৃত মাওলা বক্স মন্ডল এবং মাতা মৃত তছিরন নেছা। ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে রোববার (২৬ জুলাই) আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট