1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

চৌগাছায় বিশেষ অভিযানে ৬৮ বোতল এস্কাফ সিরাপসহ আটক ১, মোটরসাইকেল জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

মাদকবিরোধী অভিযানে পুলিশের তৎপরতা জোরদার

যশোরের চৌগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬৮ বোতল নিষিদ্ধ এস্কাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২টা ৪৫ মিনিটে চৌগাছা থানার এএসআই (নিঃ) মোঃ মোফাজ্জেল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের অংশ হিসেবে চৌগাছা থানাধীন বর্ণি গ্রামের মাঝের পাড়া এলাকায়, বর্ণি থেকে রাজাপুরগামী ইটের সলিং রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় জনৈক মিহিরের পাটক্ষেতের সামনে থেকে নয়ন বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৬৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়, যা মাদক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে বলে জানিয়েছে পুলিশ।

আটক নয়ন বিশ্বাস বর্ণি (হিন্দুপাড়া) এলাকার বাসিন্দা। তার পিতার নাম বিমল বিশ্বাস।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় আসামীর ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে থানায় সংরক্ষণ করা হয়েছে।

চৌগাছা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট