1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

অভয়নগরে হত্যা মামলার আসামির বাড়ি থেকে ওয়ান শুটার গান উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 
মাদক ও চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত মিজান গাজী পলাতক, তদন্তে নেমেছে পুলিশ

যশোরের অভয়নগর উপজেলায় হত্যা মামলার এক আসামির বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র (ওয়ান শুটার গান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল আনুমানিক ২ টার সময় অভয়নগর থানার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার ৭ নম্বর শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাসিন্দা মজিদ গাজীর ছেলে মো. মিজান গাজী (৩০), একতলা বাড়ির সিঁড়ির নিচে ধানের বস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় অভিযুক্ত মিজান গাজী বাড়িতে উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পূর্বেই পালিয়ে যান। উদ্ধার হওয়া অস্ত্রটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মিজান গাজী দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও মাদক ব্যবসা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে শুভরাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, পুলিশ অভিযান চালিয়ে মিজান গাজীর বাড়ির সিঁড়িঘর থেকে একটি অস্ত্র উদ্ধার করেছে। তবে অভিযানের সময় সে বাড়িতে ছিল না। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুজ্জামান জানান, উদ্ধার হওয়া অস্ত্রের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে কোনো বড় অপরাধচক্র জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এলাকাবাসীর মাঝে নিরাপত্তা জোরদারে টহল বাড়ানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট