1. live@dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com : dailyjagrotobd.com dailyjagrotobd.com
  2. info@www.dailyjagrotobd.com : - :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
গ্রেপ্তারি পরোয়ানা জারি ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে  শিক্ষাখাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট এবার: প্রধানমন্ত্রী অভয়নগরে সরকারি ইউরিয়া সার উধাও, ঠিকাদারি কর্মকর্তাকে ৫ লাখ টাকা জরিমানা ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল চলিশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশিউর রহমান আটক চৌগাছা থানার ওসি মামুনকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ আওয়ামী লীগ নেতাকে ‘বিএনপি কর্মী’ সাজিয়ে পুলিশকে চাপে ফেলার চেষ্টা: চৌগাছায় বিতর্কের ঝড় খুলনায় সাত সকালে বিএনপি নেতাকে গুলি, সাবেক জামাইকে খুঁজছে পুলিশ ঘুষের টাকা না পেয়ে বিএনপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওসি মামুনের বিরুদ্ধে  অভয়নগরের বিন হাসানের বিরুদ্ধে বনানী থানায় আরও এক প্রতারণা মামলা

যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে দুর্বৃত্ত হামলার প্রতিবাদে অভয়নগরে বিশাল বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

অভয়নগর (যশোর) প্রতিনিধি:

যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুলের বাসভবনে দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে যশোরের অভয়নগরে বুধবার বিকেলে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষ মিছিলে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন যশোর জেলা শুরা সদস্য ও অভয়নগর উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মশিউর রহমান, অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শরীফ হুসাইন এবং উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি গোলাম মোস্তফা, অর্থ সম্পাদক হাফেজ আঃ করিম, সাংগঠনিক সম্পপাদক আশিকুজ্জামান, পৌরসভার ভারপ্রাপ্ত আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারী মহিউদ্দিন ফারাজী, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম, থানা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক ইউনুস আকুঞ্জি প্রমুখ।
বক্তারা বলেন, একজন নির্বাচিত সংসদ সদস্যের বাসভবনে হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি আইন-শৃঙ্খলার প্রতি চ্যালেঞ্জ। তারা বলেন, মতপ্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডে সহিংসতার কোনো স্থান নেই। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার দাবিতে স্লোগান দিতে দিতে অংশগ্রহণকারীরা স্থান ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট